M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Tuesday, February 7, 2017

কুড়িয়ে পাওয়া সেই তুমি

Posted by   on Pinterest


একটা ১২ বছরের ছেলে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখল মাটিতে একটা ছবি পড়ে আছে। ছবিটি মাটি থেকে তুলে দেখল একটি ছোট্ট মেয়ের ছবি। ছবিটি প্রথম দেখেই ছেলেটি ছবির ওই মেয়েটিকে ভালোবেসে ফেলে। আশে পাশে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না। ছেলেটি ধীরে ধীরে বড় হয় এবং মেয়েটিকে খুঁজে পাওয়ার আশা হারিয়ে ফেলে। কিন্তু সে তার সেই প্রথম ভালোবাসার মেয়েটির ছবিটি খুব যত্ন করে রেখে দেয়।
একদিন তার বিয়ে হয়, তার আলমারি গোছাতে গোছাতে তার স্ত্রী সেই ছবিটি দেখে, অবাক হয়ে জিজ্ঞেস করে”ছবিটি কার?” ছেলেটি বলে, “ছবিটি আমি ছোটবেলায় রাস্তায় কুঁড়িয়ে পেয়েছিলাম। তখন থেকে ছবিটি আমার কাছে। কিন্তু তুমি এত অবাক হয়ে জিজ্ঞেস করলে কেন?” স্ত্রীটি বলল – “আমি যখন ৯ বছরের ছিলাম তখন এই ছবিটি হারিয়ে ফেলেছিলাম ”
সত্যি বলে লোকে মন থেকে ভালবাসলে ভালোবাসা একদিন না একদিন জীবনে ফিরে আসেই।

No comments:
Write comments

Join Our Newsletter