M.A Al-Noman

Dhaka, bangladesh

Get Update on our recent Tips & Posts

Saturday, October 14, 2017

আপনার কম্পিউটার থেকে অ্যালার্ম পাঠান আপনার অ্যান্ড্রয়েড ফোনে !!

Posted by   on Pinterest





অ্যালার্ম সেট করা, রিমাইন্ডার সেট করা কিংবা নোট লিখা, এই কাজগুলো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা সচারচর করে থাকি । কিন্তু এই কাজ গুলি কম্পিউটার থেকেই করা যাই । সম্প্রতি সে ব্যবস্থা চালু করেছে গুগল। অ্যালার্ম সেট করা কিংবা এই জাতীয় যে কাজগুলো আছে, অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেই কাজটি করে নেওয়া যাবে কম্পিউটারে গুগল সার্চ থেকেই।

গুগল সার্চ থেকে এখন চাইলেই আপনি খুবসহজে আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য অ্যালার্ম সেট করতে পারবেন,নোট লিখতে পারবেন কিংবা কোন স্থানের জন্য ডিরেকশন নির্ধারণ করতে পারবেন।

১. এজন্য আপনার ফোনে ইন্সটল করা থাকতে হবে গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণ।
২. এরপর আপনার ফোনে থাকা Google Now অ্যাপটি চালু করুন এবং উপরে বামদিকে থাকা কন্টেক্সট মেন্যুতে ট্যাপ করুন।
৩. এখানে থাকা Settings মেন্যু থেকে Account & Privacy> Google Account History থেকে Web & App  Activity ফিচারটি চালু করে নিন।
৪. এবার আপনার ডেস্কটপ ব্রাউজার থেকে
আপনার গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

এবার আপনি আপনার ফোনে কমান্ড পাঠাতে প্রস্তুতঃ 

১. ‘Find my phone’- গুগল সার্চে এই কীওয়ার্ড লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সর্বশেষ অবস্থানের মাপ দেখতে পাবেন।এছাড়া আপনার ফোনে টানা ৫ মিনিট রিং ব্যাক কিংবা লক করার কাজটিও করে নিতে পারবেন এখান থেকে। তবে এই ফিচারটি ব্যবহারের জন্য আওনার ফোনে ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।




২. ‘Set a reminder’- আপনার ফোনে কোন রিমাইন্ডার সেট করতে চাইলে এই কীওয়ার্ড দিয়ে গুগল সার্চ করুন। সবকিছু সেট করে ‘Remind me on my devices’ লেখায় ক্লিক করুন।
৩. ‘Set an alarm’- এই কীওয়ার্ড ব্যবহার করে আপনার ফোনের জন্য অ্যালার্ম সেট করে নিতে পারবেন


৪. ‘Send directions to my phone’- কোন স্থানে যাওয়ার জন্য আপনি এই কীওয়ার্ড দিয়ে সার্চ করে জায়গার নাম উল্লেখ করলে আপনাকে সে জায়গায় যাওয়ার ডিরেকশন আপনার ফোনে পাঠিয়ে দেবে গুগল।
৫. ‘Send a note to my phone’- এই কীওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করে অতঃপর আগত বক্সে আপনার নোটটি লিখে Send note to your phone লেখাতে ক্লিক  করলে নোটটি পৌঁছে যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে।

No comments:
Write comments

Join Our Newsletter